নয়াদিল্লি: প্রযুক্তি-দুনিয়াতে আলোচিত এক নাম ‘ডিপসিক’। সম্প্রতি চিনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট নিয়ে চইচই শুরু হয়েছে গোটা বিশ্বে। বিশ্লেষকদের মতে, ডিপসিক এআইয়ের কর্মক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলেছে ঠিকই কিন্তু এই অ্যাপের গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্নও আছে।ভারতও এই চিনা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছে এর আগেই। আসলে ডিপসিক এআইয়ের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ উঠেছে।
বলা হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কোডিংয়ে এমন প্রোগ্রামিং করা আছে যা ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চিন সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থায় পাঠাচ্ছে। আর বুধবার তথ্য গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এই চিনা এআই চ্যাটবট ডিপসিকের অ্যাক্সেস ব্লক করার জন্য দায়ের করা একটি মামলার আবেদনের বিষয়ে দিল্লি হাইকোর্ট কেন্দ্রের প্রতিক্রিয়া চেয়েছে। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ বলেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বিপজ্জনক হাতিয়ার। তা আমেরিকার তৈরি বা চীনের তৈরিই হোক না কেন। তাতে কিছু যায় আসে না। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে, বিচারপতি গেদেলা মন্তব্য করেছেন, ‘এআই যে কারও হাতেই একটি বিপজ্জনক অস্ত্র, তা সে চিনা হোক বা আমেরিকান; এটা কোন ব্যাপার না। সরকার যে এই বিষয়গুলো সম্পর্কে অবগত নয় তা কিন্তু নয়। তারা এটা খুব ভালো করেই জানে।’ ডিপসিকের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে যে প্ল্যাটফর্মটি চালু হওয়ার পর থেকেই এর গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। আদালত মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে।চিনা হোক বা আমেরিকান, যে কারও হাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বিপদজনক: হাইকোর্ট
সুস্মিতা
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯
আরও খবর
কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে বিশ্বরেকর্ড ভারতের: মোদির প্রশংসায় অশ্বিনী
সরকারি অফিসে এআই ব্যবহার কমাতে নির্দেশ কেন্দ্রের
হাতি মৃত্যু ঠেকাতে এআই প্রযুক্তির ব্যবহার রেলের
ইরানে মার্কিন হামলা নিয়ে বিশ্বনেতারা কী বললেন
ডিপ্রেশন শনাক্তে ৯৯% সঠিক, এআই প্রোগ্রাম তৈরি আলবেনীয় তরুণীর
ডিপ্রেশন শনাক্তে ৯৯% সঠিক, এআই প্রোগ্রাম তৈরি আলবেনীয় তরুণীর
দিল্লি হাইকোর্টে সাকেতের আবেদন খারিজ, গুনতে হবে ৫০ লক্ষ টাকা জরিমানা
দিল্লি হাইকোর্টে সাকেতের আবেদন খারিজ, গুনতে হবে ৫০ লক্ষ টাকা জরিমানা
বেতনভিত্তিক চাকরির জায়গা দখল করছে এআই, আগামীতে মধ্যবিত্ত শ্রেণি বলে আর কিছুই থাকবে না!
বেতনভিত্তিক চাকরির জায়গা দখল করছে এআই, আগামীতে মধ্যবিত্ত শ্রেণি বলে আর কিছুই থাকবে না!
সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতরণা এবং জালিয়াতি অভিযোগে পূজা খেদকরকে দিল্লি পুলিশের সামনে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের
সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতরণা এবং জালিয়াতি অভিযোগে পূজা খেদকরকে দিল্লি পুলিশের সামনে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের
সর্বাধিক পাঠিত
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দেওয়ার জন্য ১,৪৬৮ জন ভোটারকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে