০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গন্ডগোলের খবর পেয়েই দলীয় কর্মীর বাইকে চেপে বুথে হাজির দেব

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ষষ্ঠদফা লোকসভা নির্বাচনের দিনে উত্তপ্ত ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সামনে সাংসদ হিসাবে হ্যাট্রিকের হাতছানি। অন্যদিকে তারকা প্রার্থী দিয়ে তারা খসানোর লক্ষ্যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দুই তারকার লড়াইয়ে এবার ভোটের দিনেই উত্তেজনা দেখা দেয়। হিরণ দেবের বিরুদ্ধে লুঙ্গি বাহিনী নামানোর অভিযোগ করে।

ঘাটালে এ দিন ভোটের শুরু থেকেই নানা দিক থেকে অশান্তির খবর আসতে থাকে। তেমনই বিক্ষিপ্ত গন্ডগোলের খবর মেলে দৌলতচকের ৭১ নং বুথ থকে। সেই খবর পেয়েই সেখানে যাওয়ার পরিকল্পনা করেন দেব। ওই বুথে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। খবর পেয়েই দৌলতচকে পৌঁছোন দেব।

দলেরই এক কর্মীর বাইকে চেপে সেখানে যান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বলেন, “১০ বছর ধরে সবাইকে আগলে রেখেছি। আজ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। কিন্তু আমি চাই সবাই ভোট দিক। আমি সবাইকে বলেছি, নির্ভয়ে ভোট দিন। যাঁকে পছন্দ তাঁকে ভোট দিন।”

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারে চষে ফেলেছেন গোটা ঘাটাল। বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচারে ঝড় তুলেছেন তারকা। তবে ভোটের দিনেও দুরন্ত মেজাজে দেখা গেল তৃণমূলের এই অভিনেতা-প্রার্থীকে। অশান্তির খবর পেয়েই তড়িঘড়ি ছুটলেন তিনি। মাথায় চড়ালেন হেলমেট, দলের এক কর্মীর বাইকে চেপেই বুথে বুথে ঘুরলেন দেব।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গন্ডগোলের খবর পেয়েই দলীয় কর্মীর বাইকে চেপে বুথে হাজির দেব

আপডেট : ২৫ মে ২০২৪, শনিবার