পুবের কলম,ওয়েবডেস্ক: মালদহে হরিশচন্দ্রপুরে রাহুলের গাড়িতে হামলা। ভাঙল গাড়ির কাঁচ।  ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদহ আসছিলেন রাহুল। বুধবার হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার চাপের মধ্যে পড়েন কংগ্রেস নেতা।

প্রসঙ্গত, বিহার হয়ে বুধবার ফের মালদায় ঢুকেছে ‘‌ভারত জোড়ো ন্যায় যাত্রা’‌।

যাত্রাপথে মালদায়  ঢোকার মুখে ঢিল ছুড়ে রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধি।

ওই গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এছাড়া রাহুলের সঙ্গে ছিলেন কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ। এই বিষয়ে অধীরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‌বুঝে নিন, কারা ভাঙতে পারে?‌’‌