পুবের কলম, ওয়েবডেস্ক: মানুষকে বাঁচানোই যার কাজ, সেই যদি মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়! অভিযুক্ত যদি জীবনদায়ী ওষুধকে ব্যবহার করে মারণাস্ত্র হিসেবে! এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ইংল্যান্ডের এক নার্সের বিরুদ্ধে।
আরও পড়ুন:
তার বিরুদ্ধে সাতজন শিশুকে হত্যা সহ ১০ জন সদ্যোজাতকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ওই নার্সের বিরুদ্ধে বিষ ভরা ইঞ্জেকশন দিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা চলছে।
আরও পড়ুন:
গত এক বছরের মধ্যে সে নিখুঁতভাবে তার হত্যালীলা চালিয়ে গেছে। এই মুহূর্তের খবরের শিরোনামে ইংল্যান্ডের চেশায়ার শহরের ‘কাউন্টেস অব চেস্টার হাসপাতাল’।
সেখানেই কর্মরত ছিল ৩২ বছরের লুসি লেটবি। তার বিরুদ্ধে অভিযোগ, গত এক বছরের মধ্যে অন্তত সাতজন শিশুকে সে হত্যা করেছে। আরও ১০ জন সদ্যোজাতকে হত্যার চেষ্টা চালিয়েছিল সে।সব মিলিয়ে পাঁচজন শিশুপুত্র ও দুইজন শিশুকন্যাকে হত্যার অভিযোগ আনা হয়েছে লুসি লেটবির বিরুদ্ধে। ২০১৫-২০১৬ সালে আরও পাঁচজন শিশুপুত্র এবং পাঁচজন শিশুকন্যাকেও হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত লুসি। অভিযুক্ত নার্স মানসিকবিকারগ্রস্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, পর পর সদ্যোজাতের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছিল। কিন্তু কিছুতে মূল ঘটনায় পৌঁছনো সম্ভব হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। লুসির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, বেশির ভাগ সময় রাতের শিফটে ডিউটি নিত সে। তখন এই ধরনের হত্যালীলা চালাত।
আরও পড়ুন:
ইনসুলিনের সঙ্গে ওই শিশুদের বিষ মিশিয়ে অথবা দুধ বা বাতাস ভরা ইনজেকশন দিত সে। যার জেরে মৃত্যু হয়েছে ওই শিশুদের। একটি শিশু জন্মের সময় একেবারে সুস্থ থাকলেও, লুসি তার দেখভাল শুরু করার মাত্র দেড়ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।
পরের রাতেই একই ঘটনা ঘটতে ঘটতে শেষ মুহূর্তে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে রক্ষা করতে পেরেছিলেন। এখানেই শেষ হয়নি, একই দিনে একই শিশুকে দুই বার হত্যার চেষ্টাও করেছে লুসি।আরও পড়ুন:
হাসপাতালের নিও-নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে শিশুমৃত্যুর সংখ্যা দিন-দিন বাড়ছিল। অনেক অনুসন্ধান করেও, এর কোনও চিকিৎসাগত কারণ খুঁজে পাননি চিকিৎসকরা। তবে প্রতিটি ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। পুলিশে খবর দেওয়া হয়েছিল। পুলিশ তদন্ত করে জানায়, হাসপাতালে কেউ একজন ইচ্ছাকৃতভাবে শিশুদের উপর বিষ প্রয়োগ করছে। তার পরেই লুসি লেটবির নাম অভিযুক্ত হিসেবে সামনে আসে।
আরও পড়ুন:
মামলার শুনানি চলছে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে। আদালতে দাখিল করা তথ্য অনুযায়ী, লুসি মাত্র এক দিন বয়সী একটি শিশুপুত্রকে ইনসুলিন দিয়ে হত্যা করেছিল।