পুবের কলম ওয়েবডেস্ক: শিঙারা, তেলেভাজা দেখলেই মনটা কেমন কেমন করে? জিভটাও সঙ্গ দিতে চায়। তবে আপনার জন্য অপেক্ষা করছে সুখবর। মিরাটের একটি মিষ্টান্ন প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে পুরো আট কেজি ওজনের শিঙারা। পুরো শিঙারাটি খেতে পারলে পুরষ্কার হিসেবে পাবেন ৫১ হাজার টাকা।

এই শিঙারার নাম দেওয়া হয়েছে বাহুবলি শিঙারা। একটুও নষ্ট না করে পুরো শিঙারা খেতে পারলেই হাতে গরম পুরষ্কার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বাহুবলি শিঙারার ভিডিও। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা নিজেও ট্যুইরারে ভাইরাল হওয়া ভিডিও শেয়ার করেছেন।

https://twitter.com/hvgoenka/status/1585231709846777856?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1585231709846777856%7Ctwgr%5E4aa633c1d02e3602b8a2b665efb1d55793eb412b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-30434190561970265277.ampproject.net%2F2210172057000%2Fframe.html