পুবের কলম ওয়েবডেস্ক:   চাতে তার ঘোরতর অরুচি, কিন্তু কচমচিয়ে সাবাড় করে দিচ্ছে একের পর এক বিস্কিট। লম্বা সিংওয়ালা সম্বর হরিণের এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।নিজের ট্যুইটার  হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন আইএফএস  ডা. সম্রাট গৌড়া ।  দেশের কোন  ফরেস্টে এই ঘটনা ঘটেছে তাও স্পষ্ট নয়।

বনদফতরের পোস্ট করা

https://twitter.com/IfsSamrat/status/1593452032114905088?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1593452032114905088%7Ctwgr%5Ef7b32d426e439466175b04d08a0e7520eb18256b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fviral-video-of-sambar-deer-visits-a-tea-stall%2F

ওই ট্যুইটে  দেখা যাচ্ছে হরিণটি  নির্ভয়ে এগিয়ে যাচ্ছে চায়ের দোকানের সামনে।  এরপর একদম পোষ্যের মত একব্যক্তির হাত থেকে বিস্কিট জাতীয় স্ন্যাক্স খাচ্ছে। এমন সময় এক ব্যাক্তিকে হরিণটির মুখে চায়ের কাপ ধরতে দেখা যায়।

কিন্তু চা যে তার না পসন্দ মুখ ফিরিয়ে নিয়ে তাও বুঝিয়ে দেয় হরিণটি।জঙ্গল থেকে আচমকা লোকালয়ে ঢুকে পড়া হরিণের সঙ্গে ছবিও তোলেন ওই ব্যক্তি। সবটাই দেখা গিয়েছে ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি দেখে আপ্লুত নেটিজেনরা। ভার্চুয়ালিই তারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সম্বর হরিণটিকে ।