দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন : প্রতীচীতে ফিরেই, মুখ‍্যমন্ত্রীর খোঁজ নিলেন উদ্বিগ্ন অমর্ত‍্য সেন। মঙ্গলবার কোলকাতা থেকে সড়ক পথে পৈত্রিক বাড়িতে ফিরলেন নোবেলজয়ী অমর্ত‍্য সেন। তাঁর বাড়িতে এসে তাঁকে পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানান বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ। বিদেশ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি স্বভাবতই ক্লান্ত। কারো সাথে কথা না বললেও, প্রতীচীতে তাঁর অবর্তমানে প্রতিনিধিত্ব করেন গীতিকণ্ঠ মজুমদার।

গীতিকণ্ঠ মজুমদার জানান, এমনিতেই অধ‍্যাপক অমর্ত‍্য সেনের শরীর ক্লান্ত। তবু বাড়িতে পা রেখেই তাঁর প্রথম কথা, মমতা কপ্টারে আঘাত পেয়েছেন। খুবই চিন্তার কথা। আসলে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে উনি খুবই স্নেহ করেন।

পনেরো জুলাই তেরো ডেসিমেল জায়গা সঙ্ক্রান্ত মামলায় সিউড়ী জেলা আদালতে অমর্ত‍্য সেন এবং বিশ্বভারতী মামলার শুনানি আছে।