নয়াদিল্লি, ২০ ডিসেম্বর: সরকার গণতন্ত্রের শ্বাসরোধ করছে, ১৪১ জন সাংসদকে সাসপেন্ড প্রসঙ্গে মোদি সরকারকে ভৎসনা করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দেশের ইতিহাসে বেনজির ঘটনা, ভারতের ইতিহাসে এমন নজির নেই সেই কথা মনে করিয়ে তিনি বলেন, "যুক্তিসঙ্গত এবং ন্যায্য দাবির জন্য এর আগে কক্ষের এতজন বিরোধী সদস্যকে সাসপেন্ড করা হয়নি।”
আরও পড়ুন:
উল্লেখ্য, সংসদের মধ্যে স্মোকক্যান নিয়ে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ।
এই ঘটনায় বিশেষ আলোচনা চেয়ে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা। হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়েছেন তাঁরা। বুধবার মোদি সরকারকে তোপ দেগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দাবি করেন, ”সমস্ত বিরোধী সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লোকসভায় ঘটা অনভিপ্রেত ঘটনা নিয়ে বিবৃতি চেয়েছিলেন।”