পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানে সরকার গঠন নিয়ে সৃষ্ট জটিলতা ও ধোঁয়াশা কাটছে না। সরকার গঠনের লক্ষ্যে জোট গঠন করলেও ক্ষমতা ভাগাভাগির বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই অবস্থায় দুই দলের মধ্যে বিভাজন রেখা আরও দীর্ঘ হয়েছে। রবিবার বিলাওয়াল ভুট্টো নওয়াজ শরিফের দলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ঘোষণা করেছেন তাঁর পিতা ও পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকেই পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেবে তাঁর দল। এর আগে, পিএমএল-এন ও পিপিপির মধ্যে প্রাথমিক ঐকমত্য হয়েছিল যে, আগামী পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি করে নেবে দুই দল।
তবে প্রথম আড়াই বছর ক্ষমতায় থাকবে নওয়াজের দলের প্রার্থী এবং পরের আড়াই বছর ক্ষমতায় থাকবে বিলাওয়ালের দলের প্রার্থী। তবে পিপিপির সঙ্গে জোট বেঁধে এখনও সরকার গঠনের ব্যাপারে আশাবাদী পিএমএল-এন। এ বিষয়ে দলটির নেতা ইসহাক দার বলেছেন, সরকার গঠনের বিষয়ে দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে তা এখনই জনসমক্ষে প্রকাশ করা উচিত হবে না। তিনি বলেছেন, পিপিপি চেয়ারম্যান ক্ষমতা ভাগাভাগির যে প্রস্তাব দিয়েছেন তা আলোচনার অনেকগুলোর দিকের মধ্যে একটি মাত্র। আরও অনেকগুলো বিকল্প আছে। রবিবার সিন্ধ প্রদেশে এক জনসভায় বিলাওয়াল ভুট্টো বলেন, ‘আমাকে তাঁরা (পিএমএল-এন) বলেছিল যে, আমরা যেন তাদের ৩ বছর প্রধানমন্ত্রিত্ব করতে দিই এবং পরের দুই বছর আমরা প্রধানমন্ত্রিত্ব পাবো।’ বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘আমি এই প্রস্তাবে না বলেছি। আমি বলেছি, আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না। আমরা কোনও মন্ত্রিত্ব চাই না। তবে আমাদের আলাদা প্রস্তাব আছে।’ আসিফ আলি জারদারিকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে পিপিপি, এই বিষয়টি জানিয়ে বিলাওয়াল বলেন, তাঁর পিতা প্রেসিডেন্ট হলে তিনি দেশের রাজনৈতিক মতভেদ কমাতে ভূমিকা রাখতে পারবেন।ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান বিলাওয়ালের
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৬
আরও খবর
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ