পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের নিরবাছনে বঙ্গ দখলে মরিয়া বিজেপি। সেই লক্ষ্যে বঙ্গে প্রচারে আসছেন বিজেপির হেভিওয়েট কেন্দ্রীয় নেতারা। এবার বাংলায় ভোট প্রচারে এসে বিপাকে পড়লেন বিজেপির কেন্দ্রীয় নেতা রভনীত সিং বিট্টু। তাঁকে শিখ সম্প্রদায়ের রোষের মুখে পড়তে হয়। কালো পতাকা দেখানোর পাশাপাশি মুর্দাবাদ শ্লোগান দেওয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুন:
বুধবার ভোট প্রচারে ডানলপে প্রচারে আসেন রভনীত সিং। সেখানেই তাঁকে কালো পতাকা দেখান শিখ সম্প্রদায়ের মানুষজন। এর নেপথ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খালিস্তানি মন্তব্য বিতর্কের আঁচ দেখতে পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা রাজ্যের রাজনিতি। সেই সময় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে। সেখানে ছিলেন এক শিখ সম্প্রদায়ের পুলিশ আধিকারিক।
তখন ওই পুলিশ আধিকারিককে খালিস্তানি বলী কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার পরেই শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তানিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন শিখ সমপ্রদায়ের মানুষজন। সেই ঘটনার জেরেই এদিন রভনীত বিক্ষোভের মুখে পড়তে পারে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।আরও পড়ুন:
উল্লেখ্য, রভনীত হলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের প্রপৌত্র। ১৯৯৫ সালে জঙ্গি হামলায় তাঁর মৃত্যু হয়েছিল।
দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রভনীত। এর আগে তিনি লুধিয়ানার সাংসদ ছিলেন। তখন তিনি কংগ্রেসে ছিলেন । পরে তিনি ২৪ এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। এবার তাঁকে বঙ্গে ভোট প্রচারে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, খালিস্তানি বিতর্কে শুভেন্দু অধিকারী দিন কয়েক আগেই ভবানীপুরে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন।