পুবের কলম,ওয়েবডেস্ক: গত বেশিকিছুদিন ধরে নিজের আশ্রম থেকে নিখোঁজ ছিলেন কর্ণাটকের বেলগাভি জেলার জৈন ধর্মীয় সন্ন্যাসী শ্রীকামকুমার নন্দি মহারাজ প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, তাঁকে খুন করা হয়েছে। ঘটনায় দু'জনকে আটক করে পুলিশ। এবার সন্ন্যাসী হত্যাকান্ডের ঘটনায় সিআইডি তদন্তের ইঙ্গিত মিলল কর্ণাটক সরকারের তরফে।

উল্লেখ, গত ১৫ বছর ধরে শ্রীকামকুমার নন্দি পর্বত জৈন বসাড়ির আশ্রমে থাকতেন।
গত বৃহস্পতিবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। মনে করা হয়েছিল, তাঁকে খুন করা হয়েছে। যদিও নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না। নিখোঁজের দিন থেকেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
ওই সন্ন্যাসী প্রচুর টাকা ধার নিতেন। সেই সংক্রান্ত বিষয়েই সন্ন্যাসীকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার বিধানসভায় দাড়িয়ে সন্ন্যাসী হত্যাকান্ডের বিষয়টি সিআইডি-র হাতে তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, অনেক সংস্থা, মানুষ এবং সম্প্রদায় বিষয়টি সিআইডি-র হাতে তুলে দিতে অনুরোধ করেছে।