পুবের কলম,ওয়েবডেস্ক: ‘চন্দ্রযান ৩’ উৎক্ষেপণ ১৪ জুলাই ঘোষণা ইসরোর।জানানো হয়েছে, আগামী ১৪ জুলাই, শুক্রবার বেলা ২টো বেজে ৩৫ মিনিট নাগাদ রওনা দেবে চন্দ্রযান-৩।

এদিন টুইটে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে উল্লেখ করা হয়েছে, এলভিএম৩-এম৪ অর্থাৎ চন্দ্রযান-৩ এর দিন পরিবর্তন করে এবার ১৪ জুলাই নির্ধারিত হয়েছে।

ওইদিন দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে রওনা দেবে এই যান। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল থেকে এই চন্দ্রযানটি পাড়ি দেবে। ফলত ভারতের চন্দ্রাভিযান ঘিরে শুরু হয়ে গেল সাফল্যের অপেক্ষার কাউন্টডাউন।