পুবের কলম ওয়েব ডেস্ক : নিউ ইয়র্কের মঞ্চে ভাষণ দিতে গিয়ে ছুরিকাহত হলেন সলমন রুশদি। হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে বুকারজয়ী লেখককে।
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে যাওয়ার কথা ছিল রুশদির। কিন্তু তিনি মঞ্চের দিকে যেতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি।
আরও পড়ুন:
আচমকা এই ঘটনায় কিছুক্ষনের জন্য স্তম্ভিত হয়ে যান উপস্থিত সকল সদস্যরা।
সঙ্গে সঙ্গেই অত্যন্ত দ্রুততার সঙ্গে রুশদিকে ছুরির আঘাত করে ওই ব্যক্তি। তাঁকে কিল-চড়ও মারে হামলাকারী। এদিকে, সম্বিত ফিরে পেয়েই হামলাকারীকে ধরে ফেলেন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। রুশদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।আরও পড়ুন:
প্রসঙ্গত, ‘স্যাটানিক ভার্সেস’ বইটির জন্যই সেই ১৯৮০-এর দশক থেকেই ইরান রাষ্ট্র থেকে সরকারি ভাবে মৃত্যুর হুমকি রয়েছে সালমান রুশদির নামে।
শুধু তাই নয় ইরান ছাড়াও বহু জায়গা থেকে বহুবার মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি। রুশদির সবথেকে বিখ্যাত অথবা কুখ্যাত বই হল ‘দ্য স্যাটানিক ভার্সেস’। ১৯৮৮ সালেই ইরানে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ইরান এবং বিশ্বের আরও অনেকের মতে বইটি ইসলাম ধর্মের অবমাননাকারী।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর ,এদিন যে হামলা চালায় তাঁকে ইতিমধ্যই আটক করেছে পুলিশ।শুরু হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ। তবে হামলাকারীদের উদ্দেশ্য কি তা এখনও স্পষ্ট হয়নি বলেই জানা গেছে।
আরও পড়ুন:
বিস্তারিত আসছে