পুবের কলম,ওয়েবডেস্ক: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট চলাকালীন ওভালে কিংবদন্তি অস্ট্রেলিয়ান প্রাক্তন বিশ্বজয়ী ক্যাপ্টেন রিকি পন্টিংকে আঙুর ছুড়ে মারলেন কিছু ব্রিটিশ সমর্থক। অ্যাশেজের এই আইকনিক ভেন্যুতে পন্টিং ধারাভাষ্য দিচ্ছিলেন। আসলে সেই সময় রিকি পন্টিং টড মরফির ইন্টারভিউ নিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে কিছু দর্শক তাকে আঙুর ছুড়ে মারেন।
পন্টিংয়ের পায়ের তলায় পড়ে থাকে প্রচুর আঙুর। ঘটনায় প্রচন্ড রেগে যান অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক। কর্তৃপক্ষের কাছে তিনি অনুরোধ করেছেন যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের যেন চিহ্নিত করা হয়। সম্প্রচার চলাকালীন রিকি পন্টিং সরাসরি বলে দেন,' ব্রিটিশ সমর্থকরা এতটাই নিম্ন রুচির হয়ে গিয়েছে যে আমাকে আঙুর ছুঁড়েও মারছে। কারা এমন কাজ করেছে, আমি তা জানতে চাই। চলতি অ্যাশেজ সিরিজের ব্রডকাস্টারদের সঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে রিকি পন্টিং ইংল্যান্ডে এসেছেন। এদিকে অ্যাশেজের পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়া অনেকটা সুবিধা জনক অবস্থায় রয়েছে। ইংল্যান্ডের ২২২ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে ।ওভালে রিকি পন্টিং কে আঙুর ছুড়ে মারলেন ব্রিটিশ সমর্থকরা
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ জুলাই ২০২৩, ০৮:৫১
আরও খবর
‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী, মহাকরণের সামনে যোগাসনে যোগ দিলেন হাজারো মানুষ
২০২৬ সালের হজ ভারতের ইতিহাসে সবচেয়ে সফল: কিরেন রিজিজু
আগেভাগেই সই হওয়ায় বাতিল সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকতা, যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের বৈঠক আজ
ই-বাইক চেপে এবার ঘোরা যাবে মদিনার সব ঐতিহাসিক মসজিদ
চূড়ান্ত ব্যর্থ রোনাল্ডো, বিশ্বকাপে প্রথম গোল করে পর্তুগালকে আটকে দিল কঙ্গো
চূড়ান্ত ব্যর্থ রোনাল্ডো, বিশ্বকাপে প্রথম গোল করে পর্তুগালকে আটকে দিল কঙ্গো
রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয় ইংল্যান্ডের, জোড়া গোলে নায়ক হ্যারি কেন
রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয় ইংল্যান্ডের, জোড়া গোলে নায়ক হ্যারি কেন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের