পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া এবার সিঙ্গাপুরে। তবে প্রেমিক বা প্রেমিকার হাতে নয়, নাবালিকা পরিচারিকার হাতে খুন ভারতীয় বৃদ্ধার। ২০১৮ সালের ২৫ জুন ওই বৃদ্ধাকে  ছুরি দিয়ে ২৬ বার কুপিয়ে খুন করে অভিযুক্ত  পরিচারিকা। গত ৪ জুলাই পরিচারিকার সাজা ঘোষণা করেছে আদালত। ২০১৮-এর ঘটনা হলেও রবিবার (১৬ জুলাই) ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ভারতীয় ব্যক্তি তাঁর স্ত্রী সহ  দুই সন্তান নিয়ে সিঙ্গাপুরে বসবাস করতেন। আর ২০১৮, ২৬ মে ওই বৃদ্ধা ভারত থেকে সিঙ্গাপুরে যান। তার ঠিক ১৫ দিন আগে কাজে যোগ দেয় মায়ানমারের ওই পরিচারিকা।

অভিযোগ, ৭০ বছর বয়সি ওই বৃদ্ধার সঙ্গে পরিচারিকার সম্পর্ক একদম ভাল ছিল না। ক্রমেই তা আরও খারাপ হতে থাকে।
ছোট ছোট বিষয়ে উভয়ের মধ্যে বচসা লেগেই থাকতো। এমনকি বৃদ্ধা যেদিন থেকে বাড়িতে আসেন তখন থেকেই মানসিক ভাবে অত্যাচার চালাতে থাকে ওই পরিচারিকার ওপর।

তবে ঘটনাটি ঘটে ২০১৮ সালের ২৫ জুন। সেদিন ওই বৃদ্ধার বাড়িতে কেউ ছিলেন না। সেই সময় কথা না শোনায় পরিচারিকার সঙ্গে ওই বৃদ্ধার বিবাদ বেঁধে যায়।
সেটা চূড়ান্ত আকার ধারণ করলে পরিচারিকাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকিও দেয় ওই মহিলা। তার জেরেই রেগে যান মায়ানমারের সেই পরিচারিকা। রাগের বসেই রান্নাঘর থেকে ছুরি নিয়ে গিয়ে বৃদ্ধাকে ২৬ বার কোপায় সে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ভারতীয় বৃদ্ধার। বৃদ্ধারকে খুনের পর তাঁর ঘরে লুঠপাঠও চালায় সেই পরিচালিকা। সেই ঘটনার মামলা চলছিল এত দিন ধরে। রবিবার সেই পরিচালিকার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করেছে আদালত।