পুবের কলম,ওয়েব ডেস্ক: CAA ইস্যুতে উত্তপ্ত অসম। বিজ্ঞপ্তি পুড়িয়ে বিক্ষোভ। বিজেপি শাসিত অসমের বিরোধী দলগুলি ইতিমধ্যে বিজ্ঞপ্তির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছে।
আরও পড়ুন:
গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের সামনে পোড়ানো হয় সিএএর কপি। বাঁশের ব্যারিকেড তৈরি রাখা হয়েছে গোটা শহর জুড়ে।
সোমবার থেকেই বিধানসভা ও জনতা ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে সিএএর প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে রাজনৈতিক দলগুলো।অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) ঘোষণা করেছে তারা সিএএর কপি পোড়াবে, মশাল-আলো মিছিল করবে এবং সিএএ বিজ্ঞপ্তির বিরুদ্ধে ‘সত্যাগ্রহ’ শুরু করবে।
আরও পড়ুন:
মঙ্গলবার রাজ্যজুড়ে হরতালের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। তবে সেই সংগঠনগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আরও পড়ুন:
প্রত্যাশিত ভাবেই লোকসভা নির্বাচনের ঠিক মুখে সিএএ আইন কার্যকর হয়ে গেল৷ সিএএ আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এর সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেই সরকারি ভাবে সিএএ কার্যকর করার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: