১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের হয়ে বেঙ্গালুরুতে আন্তর্জাতিক দাবাতে দুর্দান্ত পারফরম্যান্স কলকাতার উজান চ্যাটার্জির

রাশিয়ান গ্র্যান্ড মাস্টার নাইজেল শর্ট ও রাশিয়ান গ্র্যান্ড মাস্টার বরিস স্যাভচ্যাঙ্কোর সঙ্গে উজান চ্যাটার্জি।

পুবের কলম প্রতিবেদক: অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার ওপেন চেস টুর্নামেন্ট’। ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইন্ডোর স্টেডিয়ামে।

ভারতের হয়ে বেঙ্গালুরুতে আন্তর্জাতিক দাবাতে দুর্দান্ত পারফরম্যান্স কলকাতার উজান চ্যাটার্জির

এই প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল বেঙ্গালুরু আরবান ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার এবং প্রাক্তন পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।

দেশ-বিদেশ থেকে বহু প্রতিযোগী এই দাবা প্রতিযোগিতায় অংশ নেন। ভারতের তরফে এই প্রতিযোগিতায় অংশ নেয় বেঙ্গালুরুর নারায়ণা স্কুলের নবম শ্রেণির ছাত্র উজান চ্যাটার্জি। ১০টি রাউন্ড খেলে তার স্কোর ছিল সাড়ে ৪ পয়েন্ট। মেধা তালিকায় তার নাম্বার ছিল ৪২৮। উজান কলকাতার বাসিন্দা হলেও বর্তমানে সে তার বাবার বদলির চাকরি সূত্রে ব্যাঙ্গালুরুতে থাকে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের হয়ে বেঙ্গালুরুতে আন্তর্জাতিক দাবাতে দুর্দান্ত পারফরম্যান্স কলকাতার উজান চ্যাটার্জির

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার