পুবের কলম, ওয়েবডেস্ক: মারণ রোগ ক্যানসারে আক্রান্ত ইসরো প্রধান এস সোমনাথ। একথা জানিয়েছেন ইসরো প্রধান নিজেই। ভারতের সূর্য মিশন 'আদিত্য এল-১' সফল উৎক্ষেপনের দিনই তাঁর অসুস্থতার খবর জানতে পারেন এস সোমনাথ। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারের এমনটাই বলেছেন ইসরো প্রধান।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত ২০২৩ সালের ২ সেপ্টেম্বর 'আদিত্য এল-১' মহাকাশের পথে পাড়ি দেওয়ার দিনই পেটে অস্বস্তিবোধ করেন এস সোমনাথ।
তারপরই রুটিন চেক আপে জানতে পারেন মারণ রোগের কথা। ইসরো প্রধান বলেন, ‘যখন চন্দ্রযান ৩ মিশন লঞ্চ হয়েছিল, সেদিনই কিছুটা অস্বস্তি বোধ হয় স্বাস্থ্যের দিক থেকে। যদিও সেটা আমার কাছে স্পষ্ট ছিল না সেই সময়। সেই সময় আমার স্পষ্ট ধারণা ছিল না এই রোগ সম্পর্কে।’ সাক্ষাৎকারে ইসরো প্রধান জানান, ক্যানসার আক্রান্তের খবর কেবল তিনিই নন, তাঁর পরিবারও ভেঙে পড়েছেন।