পুবের কলম প্রতিবেদক : সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়লএক বেসরকারি বাস। সল্টলেক সেক্টর ফাইভের ব্যস্ততমএলাকা কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়সূত্রে খবর, একটি গাড়ির সঙ্গে ধাক্কা মেরে বাসটি উলটে যায়।বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটিও।

এর জেরে বাসের চালকও গুরুতর জখম বলে জানা গিয়েছে। পুলিশ প্রশাসন সবদিক খতিয়ে দেখছে।

কলেজ মোড়ে গাড়ি দুর্ঘটনা

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত কেবি১৬ রুটের বাসে ৩০জনের মতো যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ জন মতো যাত্রী আহত হন।

এক মহিলা যাত্রীর কলার বোন ভেঙে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসে চেপেছিলেন সঞ্জয় লস্কর নামের এক যাত্রী। তিনি সংবাদমাধ্যমে জানান, “ বাসটি খুব জোরে যাচ্ছিল। তার পর দেখি গাড়ির সঙ্গে ধাক্কা মারার পর ডিভাইডারে ধাক্কা মারে বাসটি। তার পর উলটে যায়।”এদিকে আহতদের উদ্ধার করে পুলিশ।