পুবের কলম, ওয়েবডেস্কঃ শেখ শাহজাহানকে হাতে নিল সিবিআই। সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার করা শেখ শাহজাহানকে। সিআইডির হাতে তদন্তভার যায়। আজ দীর্ঘ টালবাহার অবসানে সিবিআইয়ের হাত শেখ শাহজাহানকে তুলে দিল সিআইডি। সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আগে শেখ শাহজাহানকে এসএসকেএম-এ তার মেডিক্যাল পরীক্ষা করা হয়।
জোকা ইএসআই হাসপাতালে আনা হচ্ছে শাহজাহানকে। স্বাস্থ্য পরীক্ষার পর আনা হতে পারে নিজাম প্যালেসে। কবে থেকে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ শুরু হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।আরও পড়ুন:
গতকালই কলকাতা হাই কোর্ট সিবিআই-এর হাতে শেখ শাহজাহানকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। সেই নির্দেশের পরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
তবে সেই মামলায় আপাতত শীর্ষ আদালতেও ধাক্কা খেল রাজ্য সরকার।আরও পড়ুন:
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার। গত ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডে শেখ শাহজাহানের (Arrested TMC leader Shahjahan Sheikh) ১০ দিনের পুলিশ হেফাজত হয়। তদন্তের ভার নেয় সিআইডি। সন্দেশখালি ঘটনার ৫৬ দিনের মাথায় গ্রেফতার করা হয় সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড, শেখ শাহজাহানকে। মিনাখাঁর গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: