পুবের কলম, ওয়েবডেস্ক : বাংলার পথে হেঁটে এবার কোভিড সতর্কতা জারি করল কেন্দ্র সরকার। ফের দেশে ভয় ধরাচ্ছে করোনা। কোভিডের উপপ্রজাতি জেএন.১– মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলায় ৮ জনের শরীরে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট জেএন.১– এর হদিশ মিলেছে।
বাংলার কসবায় নতুন বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এক বৃদ্ধ। সেই সঙ্গে নতুন করে আটজনের শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ পাওয়া গিয়েছে। এর পরেই কেন্দ্রের তরফে জনবহুল এলাকায় মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪৪ জন এবং দেশে ৬০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
দেশে এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এই তথ্যের উপর ভিত্তি করেই মাস্ক পরার উপর জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।আরও পড়ুন:
গত ১১ জানুয়ারি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন। মুখ্যমন্ত্রী বলেন, যাদের কোমর্বিডিটি রয়েছে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা, তাঁরা মাস্ক ব্যবহার করা শুরু করুন।