আইভি আদক, হাওড়া: আগের সূচি মেনেই আজ বুধবার থেকে চাকা গড়াল করমণ্ডল এক্সপ্রেসের। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় করমন্ডলের প্রচুর যাত্রী হতাহত হয়েছেন। চারদিন পর পাঁচদিনের মাথায় আজ বুধবার থেকে ফের যাত্রা শুরু করল করমণ্ডল। নির্ধারিত সময় বিকেল ৩টে ২০ মিনিটেই শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয় করমণ্ডল এক্সপ্রেস। ছিল সেই একই ছবি।
আরও পড়ুন:

জেনারেল বগিতেও ছিল ঠাসাঠাসি ভিড়। উৎসাহে ঘাটতি ছিল না যাত্রীদের মধ্যে। কেউ গেলেন কাজের টানে। রুজিরোজগারের আশায়। কেউ যাচ্ছেন চিকিৎসার জন্য।
আরও পড়ুন:
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বাহানগা স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার পর থেকে টানা চারদিন বন্ধ ছিল এই ট্রেন।
আরও পড়ুন: