পুবের কলম ওয়েবডেস্ক: পুলিশের অভিধান থেকে উর্দু-পার্সি শব্দ সম্পূর্ণভাবে মুছে ফেলল ছত্তিশগড় সরকার। পরিবর্তে হিন্দি শব্দ আনা হয়েছে। যে শব্দগুলিতে বদল আনা হয়েছে- ‘হলফনামার’ বদলে ‘শপথপত্র’, ‘দফা’ বদলে ‘ধারা’, ‘ফরিয়াদি’ বদলে ‘শিকায়তকর্তা’ (অভিযোগকারী), ‘চসমদিদ’ হল ‘প্রত্যক্ষদর্শী’।
আরও পড়ুন:
রাজ্য পুলিশের যুক্তি, এর ফলে পুলিশি কার্যক্রমকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং যোগাযোগমূলক করার জন্য পুলিশের রেকর্ডে ব্যবহৃত উর্দু এবং ফারসি শব্দের পরিবর্তে হিন্দি শব্দ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যা সহজেই সাধারণ মানুষের পক্ষে বোধগম্য হবে।আরও পড়ুন:
ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। একইসঙ্গে তিনি স্বরাষ্ট্র দফতরের দায়িত্বেও। বিজয়ের নির্দেশ মতো সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি)।
ইতিমধ্যে জেলা পুলিশ সুপারদের কাছে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, জটিল উর্দু ও ফার্সি শব্দের বদলে এবার থেকে সহজ হিন্দি শব্দ ব্যবহার করা হবে পুলিশি প্রক্রিয়ায়। চিঠিতে ১০৯টি শব্দের একটি তালিকা দেওয়া হয়েছে। যেখানে পুরনো কঠিন শব্দের পরিবর্তে হিন্দি শব্দ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
এই বিষয়ে ছত্তিশগড়ের উপ মুখ্যমন্ত্রী বলেছেন, যখন কোনও সাধারণ নাগরিক কোনও অভিযোগ জানাতে বা অপরাধের তথ্য দিতে থানায় যান। তখন তিনি প্রায়শই এফআইআর বা পুলিশের অন্যান্য নথিতে ব্যবহৃত ভাষা সম্পর্কে বিভ্রান্ত হন। কারণ, তাঁরা আইনি প্রক্রিয়ার বহু শব্দ বুঝতেই পারেন না।
আরও পড়ুন:
যে কারণে তারা তাদের বক্তব্য সঠিকভাবে ব্যাখ্যা করতে বা পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে বোঝাতে পারেন না। পুলিশের উদ্দেশ্য নাগরিকদের সাহায্য করা এবং সুরক্ষা দেওয়া হয়। তাহলে এর ভাষাও এমন হওয়া উচিত যা নাগরিকরা বুঝতে পারে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে।