পুবের কলম ওয়েবডেস্ক: প্রতিবছরের মতো এবারও বড়দিনের উৎসবে সামিল হন মুখ্যমন্ত্রী। বড়দিনের উৎসবে সামিল হতে এদিন রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ কলকাতায় পর্তুগিজ চার্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। শতাব্দী প্রাচীন গির্জা ব্রেবোর্ন রোডের ক্যাথিড্রাল অব মোস্ট হোলি রসারিতে যান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর কন্যাও। সেখানে ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

পর্তুগিজ চার্চে অভিষেককে সঙ্গে নিয়ে বড়দিনের উৎসবে সামিল মুখ্যমন্ত্রী

বড়দিন উপলক্ষ্যে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গির্জা। চারিদিক আলো ঝলমলে। মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিশপ।

পর্তুগিজ চার্চে অভিষেককে সঙ্গে নিয়ে বড়দিনের উৎসবে সামিল মুখ্যমন্ত্রী

সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বড়দিনের প্রাক্কালের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। এদিন রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের মেয়ে আজানিয়াকে নিয়ে গির্জায় পৌঁছান মুখ্যমন্ত্রী। উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পর্তুগিজ চার্চে অভিষেককে সঙ্গে নিয়ে বড়দিনের উৎসবে সামিল মুখ্যমন্ত্রী