১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বার্থডে বয় বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক:  দেখতে দেখতে ৩৫ টা বছর জীবনের পার করে ফেললেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি। আজ বিরাটের জন্মদিন। তার থেকেও বড় কথা কিং কোহলি কলকাতায়। গোটা কলকাতা যখন বিরাটময় হয়ে রয়েছে, সেই আবহ থেকে মুক্ত হতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে বিরাটকে তার জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন,’ কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তার জন্মদিনে দেশের হয়ে এক ঐতিহাসিক ম্যাচ খেলার জন্য কলকাতাতে রয়েছেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। শুভ জন্মদিন বিরাট কোহলি। ওর পরিবারেরও আনন্দ ও সাফল্য প্রার্থনা করি।’

জন্মদিনে স্ত্রী অনুষ্কা শর্মা বিরাটকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ জীবনের প্রতিটি ভুমিকাতেই তুমি আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী। নিজের গর্বের টুপিতে তুমি একের পর এক পালক যোগ করে চলেছ। যেকোনো অবস্থায় আমি তোমাকে সীমাহীন ভালোবাসি।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বার্থডে বয় বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আপডেট : ৫ নভেম্বর ২০২৩, রবিবার