পুবের কলম,ওয়েবডেস্ক: উদীয়মান অর্থনীতির দেশগুলির জোট ব্রিকসে তুরস্ককে নতুন সদস্যপদ দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য চিন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনে ৬টি নতুন সদস্যদেশ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার এক সপ্তাহেরও বেশি সময় পর বেজিং আঙ্কারাকে ব্রিকসে নেওয়ার কথা তুলল। তুরস্কে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত লিউ শাওবিন আঙ্কারায় শনিবার এক সংবাদ সম্মেলনে তার দেশে এ আগ্রহের কথা জানিয়ে বলেছেন, ‘বেজিং ও আঙ্কারা যৌথভাব অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়।’ চিনা রাষ্ট্রদূত আরও বলেন, ‘গত মাসে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সউদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীকে ব্রিকসে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ছিল আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রত্যাশিত ঐতিহাসিক সূচনা।
’ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগানের রাশিয়া সফরের মাত্র দু’দিন আগে চিনা রাষ্ট্রদূত জিনপিং সরকারের এই অবস্থানের কথা জানালেন। ব্রিকসের পরবর্তী শীর্ষ সম্মেলনে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এরদোগান সোমবার সোচি শহরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ব্রিকসে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে কথা বলতে পারেন। ব্রিকস জোটে নতুন করে ৬ দেশের সদস্যপদ ২০২৪ সালের জানুয়ারি মাসে কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, রাশিয়া, চিন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে ব্রিকস গঠিত হয়েছে।তুরস্ককে ব্রিকসে নিতে আগ্রহী চিন
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩
আরও খবর
ভুল তো হতেই পারে! ইরানের স্কুলে হামলার দায় এড়ালেন ট্রাম্প
ইসরাইলের সাথে বাণিজ্য চুক্তি স্থগিত করতে পারে ইইউ
ই-বাইক চেপে এবার ঘোরা যাবে মদিনার সব ঐতিহাসিক মসজিদ
হরমুজ প্রণালি ফের খুললেও জাহাজ চলাচল স্বাভাবিক হতে লাগবে আরও কয়েক মাস
বিশ্বকাপের গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা, সরিয়ে দেওয়া হল ইসরাইলি পতাকা
বিশ্বকাপের গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা, সরিয়ে দেওয়া হল ইসরাইলি পতাকা
চীনের হুমকির মুখে নাগরিকদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে তাইওয়ান
চীনের হুমকির মুখে নাগরিকদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে তাইওয়ান
খাইবার পাখতুনখোয়ায় ঝড়-বৃষ্টির তাণ্ডব, প্রাণ গেল ৭ জনের
খাইবার পাখতুনখোয়ায় ঝড়-বৃষ্টির তাণ্ডব, প্রাণ গেল ৭ জনের
মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চাইল জি৭ নেতারা
মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চাইল জি৭ নেতারা
যুদ্ধবিরতির পথে বড় পদক্ষেপ, সমঝোতা স্মারকে সই ট্রাম্প-পেজেশকিয়ানের
যুদ্ধবিরতির পথে বড় পদক্ষেপ, সমঝোতা স্মারকে সই ট্রাম্প-পেজেশকিয়ানের
আফগানিস্তানে আরও ৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাল ভারত
আফগানিস্তানে আরও ৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাল ভারত
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের