পুবের কলম,ওয়েবডেস্ক: চিনের শিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন, নৃশংসতা ও গণহত্যা চালাচ্ছে সরকার। উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আর এই অপকর্মকে ধামাচাপা দিতে ‘ট্যুইটার বাহিনী’ বা ‘ট্রল আর্মি’ গঠন করা হয়েছে যারা চিন সরকারের পক্ষে প্রচার চালাচ্ছে। উইঘুর সম্প্রদায়ের পক্ষে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বললে তাদের ‘ট্রল’ করাই এই বাহিনীর কাজ।
সম্প্রতি চালানো এক গবেষণায় বলা হয়েছে, চিনে সোশ্যাল সাইটে যারা উইঘুর মুসলিমদের পক্ষে কথা বলছেন বা যেসকল উইঘুর ট্যুইটারে সরকারের নির্যাতনমূলক নীতি ফাঁস করার চেষ্টা করছেন তাদেরই টুঁটি চেপে ধরছে চিনের ট্যুইটার আর্মি। এরই পাশাপাশি এই ট্যুইটার আর্মির কাজ হল, শিনজিয়াং প্রদেশে উইঘুরদের বন্দিদশা ও নির্যাতনের খবর ধামাচাপা দিয়ে সেই প্রদেশকে শান্তি ও অগ্রগতির আশ্রয়স্থল হিসেবে প্রচার করা। চিনা সরকারের পক্ষে ইতিবাচক সংবাদ প্রচার করার পাশাপাশি সোশ্যাল সাইটে উইঘুরদের পক্ষে কথা বলা ব্যক্তিদের ট্রল করার কাজে ব্যস্ত থাকে এই আর্মি। এই ট্যুইটার আর্মির লক্ষ্য হল যারা চিনা সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে বা হয়েছে তাদের প্রতি মানুষের সমর্থন হ্রাস করা। চিন সরকার দ্বারা নির্যাতিত মানুষদের ওপর যাতে অন্যরা সহানুভূতি না দেখাতে পারে সেদিকে নজর রাখে হাজার হাজার ট্রলার। অবশ্য চিন যে হারে উইঘুরদের ওপর নির্যাতন চালাচ্ছে বা মানবাধিকার লঙ্ঘন করছে তা কারোরই অজানা নয়। ২০১৮ সালের আগস্টে মাসে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিটির কাছে উইঘুর বিষয়ক একটি প্রতিবেদন পেশ করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, উইঘুর মুসলিমদের শিনজিয়াং অঞ্চল একটি বিস্তৃত বন্দি কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। এ অঞ্চলে প্রায় ১০ লক্ষ উইঘুরকে কারাগারে বন্দি করে রেখে নির্যাতন চালাচ্ছে চিন। জেলে বন্দি নিরীহ উইঘুরদের জোর করে ধর্মান্তরের চেষ্টা করা হচ্ছে। এমনকি গর্ভবতী উইঘুর নারীদের পেট কেটে বাচ্চা বের করে হত্যা করছে চিনের আধিকারিকরা। রমযান মাসে উইঘুরদের রোযা ও নামায নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাদের দাড়ি রাখাও নিষিদ্ধ করেছে শি জিনপিং সরকার। সংখ্যালঘু মুসলিমদের উপর জিনপিং সরকারের এই নির্যাতনের বিরুদ্ধে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। তাদের মোকাবিলা করতেই কাজ করছে চিন সরকারের নির্দেশে গঠিত এই ‘ট্রল আর্মি’।উইঘুর নির্যাতন ধামাচাপা দিতে চিনের ‘ট্যুইটার আর্মি’
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৩, ০৮:১৭
আরও খবর
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ