পুবের কলম, ওয়েবডেস্ক: জলপাইগুড়ির ছাত্রের অকালপ্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বলেন, মাধ্যমিক ছাত্রের মর্মান্তিক মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু হাতির দল কখন কি করে বলা যায় না। শুনেছি ওরা একা থাকলে আরও হিংস্র হয়ে ওঠে। আমি এবার থেকে বলব, পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করতে। কিন্ত তাও বিপদ কখন আসবে বলা যায় না।
হাতি বাসও উলটে দিতে পারে। এই ধরনের ঘটনা কাম্য নয়। আমি ডিএম, আর গৌতম দেবকে প্রয়াত অর্জুন দাসের বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছি। পরীক্ষার্থীরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে, তার জন্য ডিএম-এর সঙ্গে কথা বলেছি।আরও পড়ুন:
এদিন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর বলার পরে পাহাড়ে বনধের বাতিল প্রসঙ্গে প্রশ্ন করলে, মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি কাউকে হুমকি দিই না। অনুরোধ করি।
বনধের সংস্কৃতি বাংলায় নেই। মানুষের অসুবিধা হোক, এমন কাজ সরকার প্রশ্রয় দেবে না। আমি নিজের কনভয় যাওয়ার সময়েও আমি রাস্তা আটকাতে বারণ করি। আমি চাই না, আমার জন্য পথচারী, অসুস্থ মানুষ, অ্যাম্বুলেন্স আটকে পড়ে।আরও পড়ুন:
উল্লেখ্য, আজ মাধ্যমিক দিতে যাওয়ার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে রাজগঞ্জের ছাত্র অর্জুন দাসের। বাবার সঙ্গে বাইকে করে যাচ্ছিল সে।
পথেই তার রাস্তা আটকায় দাঁতাল। পালানোর সময় পায়নি অর্জুন। শুঁড়ে করে আছড়ে পা দিয়ে পিষে দেয় দাঁতালটি। হাসপাতালের নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় অর্জুনের।আরও পড়ুন:
শুক্রবার সকালে বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকি মারি এলাকায় এক দাঁতালের সামনে পড়ে যায় অর্জুন। আশঙ্কাজনক অবস্থায় অর্জুনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আগেই মৃত্যু হয়েছে অর্জুনের।
আরও পড়ুন: