পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনে চলছে ভয়াবহ গণহত্যা। ইসরাইলি সেনাদের চালানো গুলিও বোমায় হাজার হাজার ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এ বিষয়ে ইসরাইলের ওপর ক্ষুব্ধ হয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটি এখন ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ আনতে চায়। সাধারণ ফিলিস্তিনিদের হত্যার অপরাধে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার চেয়েছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো ঘোষণা করেছেন, গাজায় সংঘটিত নৃশংসতার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার চাওয়া হবে আন্তর্জাতিক ভাবে।আরও পড়ুন:
গুস্তাভো জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরদের সঙ্গে দেখা করে ইসরাইলি যুদ্ধাপরাধ বিষয়ে আলোচনার কথা রয়েছে কলম্বিয়ার বিদেশমন্ত্রী আলভারো লেইভার। এর আগে গত ১৯ অক্টোবর কলম্বিয়ার নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান।
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। চলতি সপ্তাহে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবুনও ইসরাইলের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি মানবাধিকার সংস্থা ও অন্যান্য আরব দেশগুলোকে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করার আহ্বান জানান।