আইভি আদক, হাওড়া: হাওড়া ব্রিজে তীব্র যানজট। বিভিন্ন জেলা থেকে আদিবাসীদের মিছিল আসছে। নাকাল অফিস যাত্রী থেকে নিত্য যাত্রীদের। গোটা শহরজুড়ে ভোগান্তির ছবি লক্ষ্য করা যাচ্ছে।
হাওড়া ব্রিজ, ব্রেবোর্ন রোড ধরে মিছিল আসছে কলকাতায়। সড়কপথে এবং ফেরিপথে একই ভোগান্তির ছবি দেখা যাচ্ছে। পুলিশের তরফ থেকে আগাম বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। হাওড়া ব্রিজ থেকে ব্রেবোর্ন রোড পর্যন্ত তীব্র যানজট।আরও পড়ুন:

ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস এর আহ্বানে আজ কলকাতার রানী রাসমণি রোডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই কর্মসূচিতে যোগ দিতে ভারত জাকাত মাঝি পরগণা মহলের কর্মীরা হাওড়ায় এসে উপস্থিত হয়েছেন।
আরও পড়ুন:

১) আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে ক্ষত্রিয় কর্মী মাহাতোনের রাজনৈতিক মদতে এস. টি হওয়ার চক্রান্তকে রুখতে ও ফেক এস.টি সার্টিফিকেট বাতিল করতে হবে।
আরও পড়ুন:
২) জাতিসত্তা সাদেকারী ইউ সি সি বিল প্রত্যাহার করতে হবে।
আরও পড়ুন:
৩) ২০০৬ বনাধিকার আইন কার্যকর করতে হবে।
আরও পড়ুন:
৪) বনাধিকার স্বীকার আইনকে অগ্রাহ্য করে, স্থানীয় গ্রাম বাসীর (আনসভার) মতামতের বিরুদ্ধে প্রায় ৭০০ হেক্টর বনভূমি, বিরাট বাস্তুতন্ত্র, ২টি নদী, বহু গ্রাম, জাহের স্থান, মারাংবুক দেবস্থান ধ্বংসকারে --বাইসি সুত্রানাজাজী - গড়ধান এর মাহাত্য ড্যামের জলে ডুবিয়ে দিতে চলা TURGA BANDU PUMPED STORAGE PROJECT বাতিল করতে হবে।
আরও পড়ুন:
৫) বন সংরক্ষণ (সংশোধনী) আইন ২০১০ বাতিল করতে হবে।
আরও পড়ুন:
আদিবাসী সংগঠনের তরফ থেকে আজ কলকাতা অভিযান কর্মসূচি রয়েছে। অভিযানে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে হাওড়া ষ্টেশনে হাজির হন আদিবাসী সম্প্রদায় মানুষরা। তারা হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
আরও পড়ুন: