পুবের কলম, ওয়েবডেস্ক: : সরকারি প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য রাজস্থান থেকে কংগ্রেসের বিদায় প্রয়োজন বলে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মোদি কংগ্রেসকে নিশানা করে বলেন, গেহলট সরকার হল দুর্নীতির সরকার। জনগণকে খালি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে।
আরও পড়ুন:
রাজ্যকে নিপীড়ন ও দুর্নীতি মুক্ত করতে গেহলট সরকারকে উৎখাত করার ডাক দেন তিনি। যেখান থেকে কংগ্রেস সরকারের প্রতি মানুষের আশা-ভরসা শেষ, সেখান থেকেই আমি প্রতিশ্রুতি দিচ্ছি।
আরও পড়ুন:
দুঙ্গারপুর জেলায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, গণতন্ত্র রাজস্থানের জনগণকে কংগ্রেস সরকারের দুঃশাসনের অবসানের সুযোগ দিয়েছে, তাদের এই সুযোগ হারানো উচিৎ নয়।