পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন গ্রিসের প্রাক্তন রাজা দ্বিতীয় কনস্ট্যান্টাইন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
আরও পড়ুন:
সিএনএন মঙ্গলবার এই খবর জানিয়েছে। রাজা গত কয়েক মাস ধরে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন।
এতে তার অবস্থা আরও গুরুতর হয়ে পড়ে।আরও পড়ুন:
২০২২ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন রাজা দ্বিতীয় কনস্ট্যাইন। এর আগের মাসে নিউমোনিয়ায় কাবু হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
রাজা দ্বিতীয় কনস্ট্যান্টাইন এথেন্সের কাছে সিখিকোতে ১৯৪০ সালের ২ জুন জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি দক্ষিণ আফ্রিকায় নির্বাসিত ছিলেন।
১৯৪৬ সালে তিনি গ্রিসে ফিরে আসেন। এর এক বছর পর রাজা দ্বিতীয় জর্জের মৃত্যু হলে তিন ক্রাউন প্রিন্স হন। তার ভাই পল রাজা হন।১৯৬৪ সালের ৬ মার্চ ভাই পলের মৃত্যুতে দ্বিতীয় কনস্ট্যান্টাইন রাজা হন। ওই বছর তিনি ডেনমার্কের রাজকুমারী অ্যানি-মারিকে বিয়ে করেন।
তাদের পাঁচ সন্তান।আরও পড়ুন:
১৯৬৭ সালে সামরিক অভ্যুথ্যান হলে দ্বিতীয় কনস্ট্যান্টাইন ও তার পরিবার রোমে পালিয়ে যান। ১৯৭৩ সালের ১ জুন গ্রিসে রাজতন্ত্র বিলুপ্ত হয়। ১৯৭৪ সাল থেকে প্রাক্তন রাজা রোম থেকে লন্ডনে থাকা শুরু করেন। ২০০০ সালের পরের কয়েক বছর তিনি কয়েকবার গ্রিসে গিয়েছিলেন।
আরও পড়ুন:
দ্বিতীয় কনস্ট্যান্টাইন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সম্পর্কে মামাতো ভাই। তার বোন সোফিয়া ১৯৭৫-২০১৪ সাল পর্যন্ত স্পেনের রানি ছিলেন।
আরও পড়ুন: