পুবের কলম ওয়েবডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি। চোখ রাঙাচ্ছে সংক্রমণ। উত্তোরত্তর বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশংকা। কোভিড বিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। এখন অনেকেরই মাস্ক ব্যবহারে ফের অনীহা দেখা যাচ্ছে তাই চিকিৎসকরা বলছেন ফের সময় এসেছে অভ্যাসে বদল আনার।
না হলে ফের ভুগতে হবে।আরও পড়ুন:

অন্যদিকে রাজ্যস্বাস্থ্য দফতরের প্রাত্যহিক করোনা বুলেটিন থেকে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৫৯ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। তাঁদের মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। মৃত্যু হয়েছে ৫ জনের।
এই কোভিড গ্রাফে স্বাভাবিকভাবেই জারি দুশ্চিন্তা।আরও পড়ুন:
সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৫৮১ জন। সেখানকার ৫৮১ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। সংক্রমণের নিরিখে শীর্ষে ওই জেলা।
দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে সেখানে সংক্রমিত ৪৮৭ জন। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। একদিনে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। সংক্রমণের নিরিখে একশোর গণ্ডি পেরিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া। ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে সংক্রমিত দশের নিচে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৭০, ৮৫৮।