আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ। শেষ পর্যন্ত সাময়িক ভাবে স্থগিত হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। বুধবার নবান্ন থেকে এই ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার সাংবাদিক বৈঠকও হয়েছিল শিশির মঞ্চে।
শুক্রবার থেকেই ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবের শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি দেখে তা স্থগিত করতে বাধ্য হল রাজ্য সরকার। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী, কমিটির অন্যতম সদস্য পরমব্রত চক্রবর্তী দুজনেই করোনা পজিটিভ।○মঙ্গলবার রাতেই জানা যায়, চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান রাজ চক্রবর্তী সস্ত্রীক করোনা সংক্রমিত, এরপর বুধবার দুুপুরে করোনা পজিটিভ হওয়ার কথা জানান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মঙ্গলবারের সাংবাদিক সন্মেলনের পরমব্রত ইন্দ্রনীল সেন, অরিন্দম শীলদের সঙ্গে উপস্থিতও ছিলেন।