পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ৩ ডিসেম্বর মিজোরামে ভোটগণনার বিরোধীতা করে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছিল ওই রাজ্যের প্রভাবশালী সব কয়টি এনজিও সংগঠনের সমন্বয় কমিটি। কিন্তু তাদের এমন দাবি মোটেই ধোপে টিকছে না, তা স্পষ্ট করে দিয়েছেন মিজোরাম পুলিশের ডিজি অনিল শুক্লা।
আরও পড়ুন:
বুধবার আইজলে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, আগামী ৩ ডিসেম্বর গণনার দিনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য্য রাজ্য পুলিশ যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।
তাছাড়া গণনার দিকে লক্ষ্য রেখে রাজ্যে আধা সামরিক বাহিনী নিয়ে আসা হয়েছে। এদিকে খ্রিস্টান মিশনারী সংগঠনগুলির সঙ্গে সুর মিলিয়ে কংগ্রেস ৩ ডিসেম্বর ভোটগণনা নিয়ে আপত্তি তুলেছিল। কিন্তু নির্বাচন কমিশনে সেই আপত্তি গ্রাহ্য হয়নি।