পুবের কলম, ওয়েবডেস্ক: অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে সমন জারি করল দিল্লি হাইকোর্ট। আগামী ১০ আগস্ট বাবা রামদেবকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার অ্যালোপ্যাথি এবং অ্যালোপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে "ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার" জন্য দিল্লি হাইকোর্ট স্বামী রামদেবকে নোটিশ জারি করে।
সম্প্রতি বাবা রামদেব কোভিড-১৯ চিকিৎসায় অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে মন্তব্য করে বসেন।
আরও পড়ুন:
আরও খবরঃ ”খেলা হবে নিয়ে গান লিখুন”,জাভেদ আখতার কে মমতা
আরও পড়ুন:
শুরু হয় চাপান-উতোর। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) যোগগুরুর কাছে মানহানির নোটিশ পাঠিয়ে ১৫ দিনের মধ্যে জবাব তলব করেন। সেইসঙ্গে রামদেব এই প্রস্তাবে রাজি না হলে, এক হাজার কোটি টাকার ক্ষতিপূ্রণের দাবি করা হয়।
আইএমএ-এর পক্ষ থেকে উত্তরপ্রদেশ, পাটনা, রায়পুর, কলকাতা সহ একাধিক থানায় মামলা দায়ের হয়।