পুবের কলম, ওয়েব ডেস্ক: ধর্ষণ এবং যৌন নির্যাতন যেন ছায়াসঙ্গী হয়ে উঠছে বিজেপি শাসিত রাজ্যগুলোর। বিশেষ করে দলিত নির্যাতন,সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে। স্পষ্টতই গেরুয়া প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই ধরনের পাশবিক ঘটনা। প্রমাণিত হচ্ছে তাদের প্রশাসনের অপদার্থতা। রাজস্থান, মহারাষ্ট্র, যোগীরাজ্যে, একটার পর একটা নাবালিকা ধর্ষণ, গণধর্ষণ ও খুনের ঘটনা চোখে আঙুল দিয়ে এই তথ্যের সত্যতার সাক্ষী দিচ্ছে। এই আবহে যোগীরাজ্যে ধর্ষণের শিকার হল
আরও পড়ুন:
মূক ও বধির এক দলিত নাবালিকা। ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি ওই অভিযুক্ত। ১১ বছর বয়সি ওই নাবালিকাকে ধর্ষণের পরে তার উপর পাশবিক ভাবে নির্যাতন করা হয় বলেও জানা গেছে। ওই নাবালিকার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। তার গোপনাঙ্গে সিগারেটের ছ্যাকা দেওয়া হয় বলেও অভিযোগ।
হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা।আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। তার বাড়ির লোকেরা বহু খোঁজাখুঁজি করছিলেন। এমনকি স্থানীয় মসজিদের মাইক থেকে এলান করা হয়। সবাইকে অনুরোধ করা হয় কেউ বিশেষভাবে সক্ষম ওই কিশোরীকে দেখে থাকলে নিরাপদে যেনো বাড়িতে পৌঁছে দেয়।
আরও পড়ুন:
কিন্তু কোথাও কোনও হদিস মেলেনি তার। তারপর বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠের মধ্যে কিশোরীকে নগ্ন ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। কিশোরীর এহেন অবস্থা দেখে খবর দেওয়া হয় পুলিশকে। তার পর তড়িঘড়ি কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন:
মেডিক্যাল টেস্টের পর চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত গণধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত। সারা শরীরে বহু আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী তার মুখেও ব্যাপক আঘাত করা হয়েছে। এমন বীভৎস ধর্ষণের নমুনা এর আগে কখনও দেখা যায়নি এই জেলায়।
আরও পড়ুন:
ঘটনা প্রসঙ্গে রামপুরের পুলিশ সুপার বিদ্যাসাগর মিশ্র জানিয়েছেন, কিশোরীর মা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন যে, তাঁর কন্যা কথা বলতে পারে না, কানেও শোনে না। সংশ্লিষ্ট ঘটনায় এফআইআর ও পকসো ধারায় মামলা রুজু করা হয়।
আরও পড়ুন:
অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ শুরু হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।
অভিযুক্ত ওই গ্রামেরই বাসিন্দা। তাকে আটক করতে গেলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই গুলি পায়ে লাগে অভিযুক্তের। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজে এও দেখা গেছে, ঘটনার দিন বাড়ির সামনেই নাবালিকার সঙ্গে গল্প করছিল অভিযুক্ত। এরপর তাকে তুলে নিয়ে চলে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করে মাঠের মধ্যে ফেলে দেয়। এ ঘটনার তদন্ত জারি রয়েছে।আরও পড়ুন:
যোগীর রাজ্যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। বারেবারে এই অভিযোগ করেছে বিরোধীরা। সেই অভিযোগ যে এতটুকু ভুল নয়, এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন: