পুবের কলম, ওয়েবডেস্ক:  দক্ষিণ ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরের দিকে মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে বদি লেনে পার্ক করা একটি পর্যটক ট্রেনে আগুন ধরে যায়। ঝলসে মৃত্যু হয় তীর্যযাত্রীদের। আহতদের উদ্ধার করে নিকটবর্তী মাদুরাইয়ের রাজাজি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ট্রেনের মধ্যে কফি বানানোর জন্য গ্যাস স্টোভ জ্বালায় এক তীর্থযাত্রী। তার থেকেই এখানে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। শনিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ প্রাইভেট কোচটিতে আগুন লাগে।

মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীথা সাংবাদিকদের সামনে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভোর সাড়ে ৫ টা নাগাদ ট্রেনের বগিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রাইভেট বগিতে তীর্থযাত্রীরা ছিলেন।

উত্তরপ্রদেশ থেকে আসছিলেন তাঁরা। এদের মধ্যে একজন গ্যাস জ্বালিয়ে কফি বানাতে যায়, তখনই সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। অবৈধ ভাবে কিভাবে ট্রেনের মধ্যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।