উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দেওয়াল লিখনের মধ্যে দিয়ে ডেঙ্গু সচেতনতা মূলক প্রচারে নামলো জয়নগর মজিলপুর পুররসভা। সাধারণত বেশিরভাগ জায়গায় ডেঙ্গু নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে দেখা গিয়েছে কোথাও ফ্লেক্স পোস্টার আবার কোথাও র‍্যালির মাধ্যমে। তবে এবার জয়নগর মজিলপুর  পৌরসভার উদ্যোগে পৌরবাসীদের ডেঙ্গু সচেতন করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হল।

জয়নগর মজিলপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় যে সমস্ত ফাঁকা দেওয়াল আছে সেখানে চিএ অংকনের মাধ্যমে মানুষকে সচেতন করছে পৌরবোর্ড।

ডেঙ্গুকে মোকাবিলা করতে গেলে কি কি করতে হবে সে বিষয়ের উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে এই দেওয়াল লিখনে।

দেওয়ালে চিএ অঙ্কনের মধ্যে দিয়ে ডেঙ্গু সচেতনতামূলক প্রচার জয়নগরে

চিত্র অঙ্কনের মাধ্যমে বোঝানো হয়েছে জমে থাকা জলে ডিম পাড়ে মশা।আবার কোথাও আঁকা হয়েছে ফুটপাতে ও বাড়িতে জমা জল পরিষ্কার করতে হবে। বিভিন্ন দেওয়ালে ছবি এঁকে এই ধরনের সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ।

আমরা জানি সাধারণত প্রতিবছর বর্ষাকালে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা ও যায়।আর তাই ডেঙ্গুর হাত থেকে পৌরবাসীকে সচেতন করতে   জয়নগর মজিলপুর পৌরসভা এলাকায় দেওয়াল লিখন করা হল।

এ বিষয়ে জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল বলেন, ফ্লেক্স পোস্টার ঝড়ে বা হাওয়াতে নষ্ট হয়ে যেতে পারে।  তাই পৌরবাসীদের কথা মাথায় রেখে ডেঙ্গুর বিষয়ে সচেতন করতে দেয়ালের ছবির মাধ্যমে তুলে ধরা হল। এছাড়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।