পুবের কলম ওয়েব ডেস্কঃ আইএনএস মার্মাগাঁওকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় রবিবার । মুম্বইয়ের মাজাগন বন্দরে আনুষ্ঠানিক ভাবে এই অন্তর্ভুক্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত এবং নৌবাহিনীর প্রধান আর হরি কুমার।
আরও পড়ুন:
রাজনাথ জানান,শুধু বর্তমানের জন্যই নয়, ভবিষ্যতের লক্ষ্যের কথা মাথায় রেখেই এই যুদ্ধ জাহাজকে বানানো হয়েছে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরী প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরী ভারতকে গর্বিত করবে।’ একই সঙ্গে তাঁর দাবি, ভবিষ্যতে গোটা বিশ্বের জন্য যুদ্ধজাহাজ তৈরি করবে ভারত।আরও পড়ুন:
নৌবাহিনীর প্রধান জানিয়েছেন, নৌসেনায় আইএনএস মার্মাগাঁও-এর অন্তর্ভুক্তি সেনার শক্তিকে আরও বাড়াল। এই ঘটনাকে সেনার ইতিহাসে ‘মাইলস্টোন’ বলেও উল্লেখ করেছেন তিনি। দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে চিনের সঙ্গে সংঘাত এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা একাধিপত্যের আবহে মার্মাগাঁও-এর অন্তর্ভুক্তিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।