পুবের কলম, ওয়েব ডেস্ক: সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায় ভয়াবহ আগুন। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।
ঘটনাস্থলে উপস্থিত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।আরও পড়ুন:
সন্ধে ৭টায় আগুন লাগার ২ ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন যাতে ছড়িয়ে না পড়ে এর জন্য বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয়েছিল গোটা এলাকা জুড়ে ।
আরও পড়ুন:
অন্যদিকে ঘটনার খবর কানে পৌঁছানো মাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক তথা দমকল কর্মী সুজিত বসু।
গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখছেন তিনি। যদিও সংবাদমাধ্যমে মন্ত্রীর দাবি, ১০০ টি ঝুপড়ি এখনও পর্যন্ত আগুনের গ্রাসে চলে গিয়েছে। একাধিক সিলিন্ডার ইতিমধ্যে বার করে আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কারোর প্রাণ যায়নি বলেও জানিয়েছেন স্থানীয় বিধায়ক।আরও পড়ুন: