হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ আর কখনও অবরুদ্ধ হবে না এবং এ সিদ্ধান্তে চীনও সন্তুষ্ট হয়েছে।
আরও পড়ুন:
ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, শি জিনপিং-এর নেতৃত্বাধীন চীন ইরানে অস্ত্র পাঠানো থেকে বিরত থাকতে সম্মত হয়েছে।
এ নিয়ে দুই নেতার আসন্ন বৈঠক নিয়ে আশাবাদও প্রকাশ করেন তিনি।আরও পড়ুন:
তবে ট্রাম্পের এই ঘোষণার পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরান আগেই সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর নৌ-চাপ বজায় রাখে, তবে শুধু লোহিত সাগর নয়, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথেও বাণিজ্যিক চলাচল ব্যাহত হতে পারে।
আরও পড়ুন:
ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত হলে তা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হিসেবে ধরা হবে।
ফলে ট্রাম্পের ঘোষণার পর আপাতভাবে পথ খোলা থাকলেও বাস্তবে পরিস্থিতি এখনো অস্থির।আরও পড়ুন:
বিশ্ব জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। তাই এই নৌপথকে ঘিরে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের দাবি সাময়িক স্বস্তির বার্তা দিলেও ইরানের পাল্টা অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, সংকট এখনো পুরোপুরি কাটেনি।