পুবের কলম ওয়েবডেস্ক: হামাস যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতি দেওয়ায় সংগঠনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, হামাস স্থায়ী শান্তির পথে এগোতে প্রস্তুত।
আরও পড়ুন:
শুক্রবার ট্রাম্প হামাসকে রবিবারের মধ্যে প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
কয়েক ঘণ্টা পর হামাস জীবিত ও মৃত সব জিম্মি মুক্তির সম্মতি জানিয়ে প্রস্তাব আংশিকভাবে গ্রহণ করে।এর পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, “হামাসের ঘোষণার পর আমি বিশ্বাস করি তারা শান্তির জন্য প্রস্তুত।আরও পড়ুন:
ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের নিরাপদে মুক্ত করা যায়।” হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসন একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থার হাতে দিতে চায়।