মঙ্গলবার ভোরে ভয়াবহ বাস দুর্ঘটনায় কেঁপে উঠল উত্তরপ্রদেশের উন্নাও জেলা। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এসি বাস ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ২১ জনের বেশি যাত্রী।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ নিবহা খেরা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দিল্লি থেকে বিহারের উদ্দেশে রওনা দেওয়া বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।
প্রাথমিক তদন্তে অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দ্রুতগতিতে ছুটে চলা বাসটি আচমকা ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। পরে সেটি রাস্তার ধারের রেলিংয়ে গিয়ে আটকে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে অউরাস থানার পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
নিহতদের মধ্যে রয়েছেন পুলিশ সাব-ইন্সপেক্টর রবি চরণ রাম, সুরেশ কুমার জয়সওয়াল, বিদেশী গুপ্তা, বিজয় কুমার-সহ আরও দুই অজ্ঞাত ব্যক্তি।
আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ঘনশ্যাম মীনা এবং এসএসপি জয় প্রকাশ সিং ঘটনাস্থল পরিদর্শন করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও সহায়তার আশ্বাসও দিয়েছে প্রশাসন।