১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন নজিরের সামনে বিরাট কোহলি

পুবের কলম,ওয়েবডেস্ক: বিরাট কোহলির মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। বুধবার ট্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতে চলেছে ভারত। আর এই টেস্ট বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৫০০ তম ম্যাচ হতে চলেছে। এই মুহূর্তে বিরাট কোহলি ১১০ টি টেস্ট ২৭৪টি ওয়ানডে এবং ১১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। সেই হিসেবে তার বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ সংখ্যা ৪৯৯। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামামুল হক ও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৯৯ টি ম্যাচ খেলেছেন। আপাতত বিরাট তাকে ছুঁয়ে রয়েছেন । ত্রিনিদাদে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার সঙ্গে সঙ্গে পাকিস্তানের প্রাক্তন এই কিংবদন্তিকে ছাপিয়ে যাবেন বিরাট। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ম্যাচ এখনো পর্যন্ত খেলেছেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর। দ্বিতীয় স্থানে মাহেলা যায়বর্ধনে তৃতীয় স্থানে কুমার সংঙ্গাকারা এবং চতুর্থ স্থানে রয়েছেন সনত জয়সূর্য।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন নজিরের সামনে বিরাট কোহলি

আপডেট : ১৭ জুলাই ২০২৩, সোমবার