পুবের কলম,ওয়েবডেস্ক: তামিলনাড়ুর ভিলুপুরমে উচ্চশিক্ষা মন্ত্রী  পনুমদির বাড়িতে সোমবার সকাল সকাল অভিযান চালায় ইডি। সকাল সাতটা নাগাদই ঢুকে পড়েন ইডি অফিসাররা। তাদের একটি দল মন্ত্রীর মেয়ের বাড়ি ও ছেলের বাড়িতে অভিযান চালায়। সব মিলিয়ে সাত ইডি অফিসারের একটি দল এই অভিযান চালায় ।

সঙ্গে ছিল আধাসামরিক বাহিনীও।
কেন্দ্র পরিচালিত ইডিকে কটাক্ষ করে এদিন তামিলনাড়ুর মুখমন্ত্রী স্ট্যালিন বলেন, ইডি-কে  এবং তামিলনাড়ুর রাজ্যপাল রবিকে রাজনৈতিক প্রচারের জন্য স্বাগত জানানো হচ্ছে। রাজ্যপাল ও ইডি যেভাবে তৎপরতা দেখাচ্ছে তাতে আসলে ডিএমকের  সুবিধা হচ্ছে।

এদিন বিরোধীদের বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরু পৌঁছন তামিলনাড়ুর মুখমন্ত্রী এমকে স্ট্যালিন। সেখানেই তিনি বলেন, বিজেপি নিজেদের জ্বালা থেকে এই কাজ করছে। এতদিন উত্তরভারতে ইডিকে সামনে রেখে বিরোধীদের দমন করে রাখার রাজনীতি করেছে বিজেপি। এবার দক্ষিণেও সেই কৌশল নিয়েছে তারা।