আইভি আদক, হাওড়া: ইডির তল্লাশি অভিযান হাওড়ায়। শিবপুরের হালদার পাড়ায় মাছ ব্যবসায়ীর পার্থ প্রতিম সেনগুপ্তের ফ্ল্যাটে চলছে তল্লাশি। অভিযোগ, শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। টাকা সাইফনিং এর অভিযোগ।
জমি প্রতারণার মাধ্যমে টাকা পাচার হয়েছে বলেও অভিযোগ। তদন্তে সাতসকালেই হাজির ইডি আধিকারিকরা।আরও পড়ুন:
মাছ ব্যবসায়ী পার্থ প্রতিম সেনগুপ্তের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মেয়ে অন্বেষা সেনগুপ্ত। তিনি দাবি করেন ২০১৬এর পর থেকে তাঁর বাবা চিংড়ি মাছের রপ্তানি ব্যবসার সঙ্গে আর যুক্ত নেই।
যেহেতু উনি একসময় ব্যবসায় যুক্ত ছিলেন তাই ইডি নিয়মমাফিক তল্লাশিতে এসেছিল। তবে ঘর থেকে কোনও জিনিস পাওয়া যায়নি। এবং কোনও জিনিস উদ্ধার হয়নি। তদন্তের কাজে তাঁর বাবা সবসময় ইডিকে সহায়তা করবেন।