পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার রাত সাড়ে বারোটায় ইডি দফতরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। মেনকা দাবি করেন যে তাঁকে রাত সাড়ে ১২টাতেই ডাকা হয়েছে, অন্যদিকে ইডির দাবি মুদ্রন প্রমাদের জন্যই এটা হয়েছে। যদিও নিজের আইনজীবীকে নিয়ে রাত সাড়ে বারোটাতেই ইডি দফতরে হাজির হন মেনকা।
আরও পড়ুন:
এই ইস্যুতে সোমবার প্রতিক্রিয়া দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘রাত ১২টার সময় কোনও মহিলা ডেকে পাঠাতে পারে বলে আমি জানি না ৷ ডেকে পাঠানো অনুচিত ৷ অন্যায় ৷ তিনি তো একজন মহিলা ৷ একজন মহিলার সঙ্গে এই ধরনের ব্যবহার কোনও তদন্তকারী সংস্থা করতে পারে না ৷’’
আরও পড়ুন:
যদিও ফের সংশোধিত সময় সোমবার বেলা সাড়ে বারোটায় হাজিরার সংশোধিত নোটিশ পাঠায় ইডি। মেনকা সেই সময় মোতাবেক হাজিরাও দেন।