আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: আরজেডি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব প্রয়াত হলেন। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শরদ যাদবের মেয়ে সুভাষিনী যাদব ট্যুইট করে বাবার মৃত্যুর খবরটি দেন। টুইটারে তিনি লিখেছেন, বাবা আর নেই।
এই প্রবীণ নেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। শরদ যাদবের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।আরও পড়ুন:
১৯৪৭ সালের ১ জুলাই মধ্যপ্রদেশের বাবাই গ্রামে জন্ম শরদের। জবলপুর রবার্টসন কলেজ এবং গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা।
জবলপুর ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিও নেন। কৃষিবিদ, শিক্ষাবিদ এবং ইঞ্জিনিয়ার হিসেবেই পরিচয় দিতেন নিজের।আরও পড়ুন:
তবে জন্মভূমি মধ্যপ্রদেশ হলেও, শরদের কর্মভূমি ছিল বিহার। তাঁর মেয়ে সুভাষিণী রাজা রাও ২০২০-র বিহার নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন। শরদের ছেলে শান্তনু বুন্দেলা ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়াশোনা করেন।
আরও পড়ুন: