পুবের কলম,ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাড়িতে প্রাক্তন আরবিআই গভর্নর রঘুনাথ রাজন। আদিত্য ঠাকরে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাঁদের সাক্ষাৎকারের আসল কারণ এখনও অজানা।
উল্লেখ্য, বরাবরই কেন্দ্রীয় অর্থনৈতিক নীতির সমালোচক রঘুনাথ রাজন।আরও পড়ুন:
এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে আদিত্য ঠাকরে জানান, “আমাদের বাড়িতে, রঘু রাজনজিকে আপ্যায়ন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।আরবিআই-এর গভর্নর হওয়া থেকে শুরু করে আমাদের অর্থনীতিতে তার অবদান অনস্বীকার্য।